রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন উপকূলে জাহাজে গোলাগুলি

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১২:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইয়েমেন উপকূলে একটি পণ্যবাহী জাহাজে গোলাগুলি হয়েছে। দেশটির বালহাফ এলাকার ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছোট একটি নৌযানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, ছোট নৌযান এবং পণ্যবাহী জাহাজের সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনার পর ছোট নৌযানটি দিক পরিবর্তন করেছে। 

তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ঘটনাটি নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

এর আগে গত সোমবার গুরুত্বপূর্ণ নৌপথ বাব-এল মান্দেবে ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নৌ অবরোধ সফল করতে হুথিদের বিভিন্ন কৌশল রয়েছে। এর আগেও গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালি দিয়ে ইসরায়েলি যান চলাচল নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সফল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা পূর্ববর্তী সময়ে নৌপথটি ইসরায়েলি জাহাজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে নৌ-মাইন ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এটি পূর্ণাঙ্গ অবরোধ হবে। ফলে ইসরায়েল যদি এর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। 

হুথিদের এক রাজনৈতিক কর্মকর্তা আলজাজিরা বলেন, ইসরায়েল যদি ইয়েমেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধির অর্থ ইসরায়েল ইয়েমেনে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে অঞ্চলজুড়ে আরও ইসরায়েলি ও মার্কিন সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।