রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেয়ার পরামর্শ রাশেদ খাঁনের

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় সংসদে আরও কার্যকর ভূমিকা রাখতে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 
১০ জুন ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, গত অধিবেশনে জামায়াতের এমপিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার পর এবারের অধিবেশনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তারা প্রত্যাশিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বিভিন্ন বিষয়ে কোর্সের বাইরের আলোচনা ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, যা জামায়াতের এমপিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এ কারণে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি।

রাশেদ খাঁন উল্লেখ করেন, অতীতে জামায়াতের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে বেশি প্রশিক্ষিত ও শিক্ষিত বলে ধারণা করা হতো। তবে বর্তমান পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে দলটির দক্ষ প্রশিক্ষকের অভাব রয়েছে।

শেখার কোনো শেষ নেই এবং শেখার ক্ষেত্রে লজ্জারও কিছু নেই। বিরোধী দল হিসেবে জামায়াতকে সংসদে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, দেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিরোধী দল দুর্বল হলে জনগণ রাজনৈতিক শূন্যতা অনুভব করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।