রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৩ যুগ্ম পুলিশ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।

আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির গোয়েন্দা-উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে ডিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।