২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৬ রানের পরাজয়ের পর হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। তার মতে, ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিস এবং ব্যাটিংয়ে বড় জুটির অভাবই দলের হারের প্রধান কারণ।
ম্যাচ শেষে ইংলিস বলেন, বাংলাদেশকে ২৮৪ রানে থামানো গেলেও কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। ক্যাচগুলো ধরতে পারলে প্রতিপক্ষের স্কোর আরও কমানো সম্ভব হতো এবং লক্ষ্য তাড়া করা সহজ হয়ে যেত।
ব্যাটিং প্রসঙ্গে তিনি জানান, শুরুতেই দুই উইকেট হারানো দলের জন্য বড় ধাক্কা ছিল। কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। পাশাপাশি উল্লেখযোগ্য কোনো জুটিও গড়ে ওঠেনি, যা ম্যাচে ফেরার সুযোগ নষ্ট করেছে।
তবে দলের পেসার নাথান এলিসের প্রশংসা করেছেন ইংলিস। তিনি বলেন, বল হাতে, ফিল্ডিংয়ে এবং ম্যাচ পরিস্থিতি সামলাতে এলিস অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।