রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পের ব্যয়-মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ০৬:৫৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলার কারণে প্রকল্পে বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

৯ জুন একনেক সভায় ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করে সেটি ফেরত পাঠান প্রধানমন্ত্রী।

তিনি প্রকল্প ব্যয় কমানো, বিভিন্ন দপ্তরের রেট সিডিউল একীভূত করা এবং উন্নয়নের নামে অপ্রয়োজনীয় গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। গ্রামীণ পরিবেশ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বরিশাল সেচ প্রকল্প, উপজেলা ভূমি কমপ্লেক্স, ময়মনসিংহ সিটি করপোরেশন ভবন, শিশু হাসপাতাল সম্প্রসারণ, ক্যান্সার সেন্টার নির্মাণসহ ১০টি প্রকল্প অনুমোদন পায়।

এদিকে প্রায় এক দশক ধরে আটকে থাকা চট্টগ্রামের ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) প্রকল্পও এগিয়ে যাচ্ছে। প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান এবং উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।