রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ এসেছে, সৎভাবেই কাজে লাগিয়েছি

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ০১:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’ ছবিটি নিয়ে দর্শকমহলে ইতোমধ্যেই আলোচনা তৈরি হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবিতে কাজের অভিজ্ঞতা ও নিজের উপলব্ধি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। শুভ বলেন, সুযোগ যখন আসে, সেটিকে সৎভাবে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “আমার কাছে যখন এই সুযোগটা এসেছে, আমি সেটা সৎভাবে কাজে লাগিয়েছি।”

তিনি আরও বলেন, জীবনে সময়ের সঠিক বা বেঠিক নেই, সবকিছুই নির্ভর করে সময় ও পরিস্থিতির ওপর। বড় বাজেটের আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রসঙ্গ টেনে তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রও এখন ভিন্ন ধাঁচের অভিজ্ঞতা দিতে পারছে, যা দর্শকদের জন্য ইতিবাচক।

দর্শকদের ভালোবাসাকেই নিজের কাজের সবচেয়ে বড় প্রেরণা উল্লেখ করে শুভ বলেন, ‘মালিক’ ছবিটি এখনো সফলভাবে চলমান। যারা এখনো দেখেননি, তারা হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেন—এমন আহ্বানও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।