রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের ই-ভিসা দেবে ফিলিপাইন

প্রকাশিত - ০৮ জুন, ২০২৬   ০৩:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশি নাগরিকদের জন্য আজ রোববার (৮ জুন) থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ঢাকার ফিলিপাইন দূতাবা‌সের তথ্য অনুযায়ী, পর্যটনের উদ্দেশে গমনে ইচ্ছুকদের আগের স্টিকার ভিসা ইস্যু বন্ধ করে দিচ্ছে দূতাবাস। এখন থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ই-ভিসার ফি সিঙ্গেল এন্ট্রি ৮ হাজার ৫৮০ টাকা, ৬ মাসের জন্য মাল্টিপল এন্ট্রি ১৩ হাজার ৮৬০ টাকা এবং ১ বছরের মাল্টিপল এন্ট্রি ১৯ হাজার ১৪০ টাকা দূতাবাসে পরিশোধ করতে হবে।

ফিলিপাইনের ই-ভিসার জন্য যোগ্য এবং অস্থায়ী ভ্রমণের জন্য ফিলিপাইনে প্রবেশ করতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের অফিসিয়াল ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিপাইন দূতাবাসে ই-ভিসা ফি পরিশোধ করতে হবে।

অনুমোদিত ই-ভিসা একবার দূতাবাস দ্বারা ইস্যু করা হলে, আবেদনকারীরা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদি মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডিজিটাল বা মুদ্রিত ফরমেটে ইমিগ্রেশনে দেখাতে পারবেন।

ই-ভিসা ইস্যু করার পরে এবং ফিলিপাইনের প্রবেশের পয়েন্টগুলোতে অসুবিধা এড়াতে কেবল দূতাবাস কর্তৃক তাদের ই-ভিসা জারি করার পরে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইন ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম (https://etravel.gov.ph/) সম্পন্ন করতে হ‌বে।

দূতাবাস বলছে, ফিলিপাইনের ই-ভিসা অন্য ধরনের ভিসায় রূপান্তরের জন্য বৈধ নয় এবং থাকার অনুমোদিত সময়কাল বাড়ানো যায় না। পর্যটনের বাইরে পড়াশোনা, কর্মসংস্থান বা অন্যান্য উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের দূতাবাসে নিয়মিত ভিসা স্টিকারের জন্য আবেদন করতে হ‌বে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।