রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছেড়েছেন ববিতা

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৪   ০১:৪৯ পিএম
webnews24

প্রভাত বিনোদন : অবশেষে দেশ ছাড়লেন চিত্রনায়িকা ববিতাও। বছরের একটা বড় সময় এই অভিনেত্রী থাকেন উত্তর আমেরিকার দেশ কানাডায়। কিছুটা সময় এসে বেরিয়ে যান বাংলাদেশে। এবার আরো আগে দেশ ছাড়ার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু নানা কারণে দেশ থেকে বের হওয়ার সুযোগ পাননি ববিতা।

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। এ কারণে কানাডায় ছেলের কাছে ফেরা হয়নি তার। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাই কানাডা ফেরার টিকিটও বাতিল করতে হয়েছে তাকে। সুস্থ হওয়ার পর কিছুদিন বাড়িতে বিশ্রাম নেন এই অভিনেত্রী। অবশেষে গত ৯ আগস্ট দিবাগত রাতে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
এ সময়ে কেন তিনি দেশ ছাড়লেন, ঢালিউড অভিনেত্রী ববিতা গণমাধ্যমে জানিয়েছেন সেকথা। তিনি বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’

ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা। তিনি জানিয়েছিলেন, শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায়, তার করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন হাসপাতালে ছিলেন তিনি। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন অভিনেত্রী।
এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। তবে এবার একটু বেশি কষ্ট পেয়েছেন তিনি, জানিয়েছেন বোন চম্পা। ববিতার ছেলে অনিক বেশ কয়েক বছর ধরে কানাডা প্রবাসী। পড়াশোনা শেষে সেখানেই চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে থাকেন ববিতা। এর মধ্যে তার কানাডায় যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে টিকিট বাতিল করতে হয়েছে তাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।