রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামিসা হত্যা মামলার আপিল দ্রুত শুনানি করা হবে

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ১০:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুপ্রিম কোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।দ্রুততম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দেশে নতুন যাত্রা ও মাইলফলক বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। এসময় এক প্রশ্নের জবাবে সব মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।  নানা কারণে তা হয়না বলেও জানান অ্যাটর্নি জেনারেল।জনমনে রামিসা হত্যা মামলার রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মম এই হত্যাকান্ডের সুবিচার আমরা পেয়েছি।’

রুহুল কুদ্দুস কাজল জানান, বিচারিক আদালতের দেওয়া আজকের রায়ের ডেথ রেফারেন্সটি (রায় সংশ্লিষ্ট নথি) হাইকোর্টে আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে। আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব সেটা শুনানির ব্যবস্থা করতে।নারী ও শিশু হত্যার বিচারে পৃথক বেঞ্চ গঠন করার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে এক প্রশ্নের উত্তরে জানান অ্যাটর্নি জেনারেল।এর আগে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।