রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানেই যাই, শুনি ‘সায়রা’: সুনেরাহ

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ০৪:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন।

 ৬ জুন রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এক পর্যায়ে সুনেরাহর কাছে জানতে চাওয়া হয়, তিনি নাকি ‘সায়রা’ হয়ে গেছেন!

সুনেরাহ বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এরকম আরো অনেকেই বলেন।”

চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলেই মনে করছেন এ অভিনেত্রী। সুনেরাহর ভাষ্য, ‘৭ জুন নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন।’  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে। উল্লেখ্য, ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়েছিল। সামনে এর নতুন কোনো সিজন আসবে কিনা, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।