রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ০৩:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’। অ্যাকশন-থ্রিলার ছবিটি মন্দের ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘদিন পর আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের রসায়ন পছন্দ করছে অনেকে। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই ছবিটি দেখার সুযোগ পাবেন ভাগ্যবান ১০ জন দর্শক।

‘মালিক’-এর আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় ৮ জুন, সন্ধ্যা ৬টা। কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ জন বিজয়ী বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক-নায়িকা ও কলাকুশলীরা।

শনিবার রাতে বিষয়টি জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে অভিনেত্রী মিম লেখেন, “ছবিটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।”

‘মালিক’-এ শুভ-মিমের সঙ্গে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।