রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মধ্যেও সিনেমার সাফল্য

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ০৩:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বড় আয়োজনের তেলুগু ছবি ‘পেদ্দি’। বুচি বাবু সানার এ ছবির নাম ভূমিকায় আছেন রাম চরণ। বিভিন্ন রূপে ছবিটিতে হাজির হয়েছেন অভিনেতা। তার অভিনয় প্রশংসাও পাচ্ছে। গল্প ও নির্মাণের জোরে বক্স অফিসেও ভালো করছে ছবিটি। এরই মধ্যে ‘পেদ্দি’র আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।

এমন রমরমা অবস্থার মধ্যে ‘পেদ্দি’ খবরের শিরোনামে রয়েছে অন্য এক বিতর্কে। সেটা ছবির নায়িকা জাহ্নবী কাপুরকে ঘিরে। বলা হচ্ছে, ছবির নায়িকা ‘আচিয়াম্মা’ চরিত্রে জাহ্নবীকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ হিসেবে দেখানো হয়েছে। বিতর্কের মধ্যে কিছু ক্ষুদেবার্তার স্ক্রিনশটও ফাঁস হয়েছে। যেখানে দেখা যায়, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। যদিও ওই স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিতর্কের মুখে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, সিনেমার কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা। কোনোভাবেই এমন কিছু করা উচিত নয়, যা কাউকে অস্বস্তিতে ফেলে বা অসম্মানিত বোধ করায়। পর্দায় ও পর্দার বাইরে সব সময়ই নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোনো নারীচরিত্রকে পণ্য হিসেবে উপস্থাপন করা বা অসম্মান করা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। যদি ছবির কোনো অংশ সে রকম অনুভূতি তৈরি করে থাকে, তাহলে আমরা সেই উদ্বেগকে সম্মান করি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

নির্মাতা এ-ও জানিয়েছেন, বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। শিগগির সংশোধিত সংস্করণ পাঠানো হবে প্রেক্ষাগৃহগুলোতে। ‘পেদ্দি’ নির্মিত হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে। রাম চরণ ও জাহ্নবীর সঙ্গে ছবিটিতে আছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু প্রমুখ।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।