রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বছর পর আসছে ‘আইস এজ’

প্রকাশিত - ০৬ জুন, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্ট  অনলাইন : প্রায় এক দশকের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছে জনপ্রিয় এনিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে যে অপেক্ষা তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটিয়ে ষষ্ঠ কিস্তির ঘোষণা দিয়েছে ডিজনি। নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’।
ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এবারের গল্পে আগের মতো বরফে ঢাকা পরিবেশে সীমাবদ্ধ না থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্রাগৈতিহাসিক জগৎ দেখানো হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্মাতারা।

ম্যানি, সিড ও ডিয়েগো এবার এমন এক ভূখণ্ডে পৌঁছে যাবে যেখানে চারপাশে থাকবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গলিত লাভা এবং বিপর্যস্ত এক নতুন পৃথিবীর চিত্র।ডিজনির পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। ভক্তদের জন্য আরও বড় সুখবর হলো, আগের কিস্তিগুলোর পরিচিত কণ্ঠশিল্পীরাই আবার ফিরছেন। রে রোমানো, জন লেগুইজামো, ডেনিস লিয়ারি, সাইমন পেগ এবং কুইন লাতিফা। সবাই আবারও নিজেদের চরিত্রে কণ্ঠ দেবেন।

দীর্ঘ বিরতির পর  আইস এজের এই প্রত্যাবর্তনকে অনেকে পুরোনো নস্টালজিয়ার সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার বড় উদ্যোগ হিসেবে দেখছেন। একইসঙ্গে ডিজনির এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ‘সেরা খবর’ বলছেন, আবার কেউ আগের পর্বগুলো আবার দেখে নেওয়ার পরিকল্পনাও করছেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।