রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম গানে নাচতে চান ৬০ বছর বয়সি মীনাক্ষী

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৪   ১০:৩৩ এএম
webnews24

প্রভাত ডেস্ক  : বলিউডের বরেণ্য অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। আশি-নব্বই দশকের সাড়া জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম, কত্থক এবং ওড়িশি নাচে পারদর্শি। সম্প্রতি লেহরেন রেট্রো-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ৬০ বছর বয়সি মীনাক্ষী জানান— ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নাচতে চান তিনি।

‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে চান মীনাক্ষী। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে। আমার চাওয়া ‘পুষ্পা থ্রি’, যা দেখে সিট থেকে উঠে সবাই ‘বাহ!’ বলবে। এটি একটি আইটেম গান। ২০ বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে, আইটেম গানের জন্য এমন লুক হতে হবে— এই ধারণা বদলাতে চাই।”

অভিনয় থেকে দূরে রয়েছেন মীনাক্ষী। ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি। আজ পর্যন্ত আইটেম গান করিনি, এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা।’

 ১৯৮৩ সালে ‘পেইন্টার বাবু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মীনাক্ষীর। তার দ্বিতীয় সিনেমা ‘হিরো’। এতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকি শ্রফ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল।

 এরপর ‘আন্ধি-তুফান’, ‘মেরি জং’, ‘শাহেনশাহ’, ‘দামিনি’, ‘মহাদেব’, ‘ডুয়েট’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন মীনাক্ষী শেষাদ্রি। কিন্তু সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান বাচ্চাদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করেন। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।