রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অবসর নিয়ে স্ক্যালোনির মন্তব্য

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আসন্ন ফুটবল বিশ্বকাপে তিনি খেলবেন কি না সেটা নিয়েই ঘোর সংশয় ছিল একটা সময় পর্যন্ত। তবে জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। কিন্তু এরপর? বিশ্বকাপ শেষ হলে কি তাকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। এদিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে ঘাম ঝরিয়েছেন মেসি।

৩৮ বছর বয়স মেসির। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। তাহলে আমেরিকাতেই কি শেষ অভিযান? এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেছেন, “যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি। আমরা জানি ও কেমন খেলে। তাই ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামবে দেখে অবাক হইনি।”

স্ক্যালোনি জানিয়েছেন, মেসি এতগুলো রেকর্ড ভাঙা এবং এত ট্রফি জেতার পরেও ফুটবলের প্রতি আবেগ এবং ক্ষুধার কারণে সব সময়ে শীর্ষে থাকতে চান। স্ক্যালোনির কথায়, “মেসি সব সময় সেরা থাকতে চায়। সব সময় দেখিয়ে দেয় যে ও আরও কিছু জিততে চায়।”

বিশ্বকাপ এবার আগের চেয়ে বেশি সময় ধরে চলবে। মেসির ধকল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মুখ খুলেছেন স্ক্যালোনি। তার ব্যাখ্যা, জোর করে মেসির ওপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। পুরোটাই মৌখিক সম্মতির ভিত্তিতে, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্ক্যালোনি বলেছেন, “আমরা যা-ই সিদ্ধান্ত নিই, ওকে আগে জিজ্ঞাসা করি। এখানে বসে বলা মুশকিল যে আমি ঠিক কী কী করব। আমি আগে মেসির সঙ্গে কথা বলে নেব এবং দেখব ও আমার কথায় রাজি কি না। এভাবেই হওয়া উচিত বিষয়টা। অনেক সমস্যা উপেক্ষা করে মেসি আমাদের হয়ে খেলে। অনেক কিছু দিয়েছে দেশকে।”

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা করে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। ২৪ মের পর থেকে খেলেননি। ফিজিওথেরাপি দলের সঙ্গে আলাদা করে পরিশ্রম করছেন মেসি। বাকি যাদের চোট রয়েছে, তারাও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।