রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত-বাহরাইন হামলার জবাব দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৩ জুন, ২০২৬   ০৪:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিতে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’-কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং হামলা সফল হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

সেন্টকোমের পক্ষ থেকে বলা আরও বলা হয়েছে হয়েছে, ২জুন মাঝরাতে ইরানের প্রতিরক্ষা বাহিনী কুয়েতে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি এবং বাহরাইনে নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘শত্রুতাপূর্ণ’ এই হামলার জবাব দিতেই কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী।
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে বলেও দাবি করে সেন্টকোম।

“ইরান তার প্রতিবেশী দেশগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু একটিও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় কুয়েতে ইরানের ২টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূপাতিত হয়েছে। এছাড়া বাহরাইনে তিনটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে।”
২জুন পারস্য উপসাগরে কয়েকটি বেসামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল এবং সেগুলো মার্কিন নৌবাহিনী ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে সেন্টকোমের বিবৃতিতে।

অর্থনীতি এবং কৌশলগত কারণে কেশম দ্বীপ ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে ইরানের তেল ও গ্যাসের বেশ কয়েকটি বড় ডিপো আছে এবং এই দ্বীপের বন্দর থেকে থেকেই বহির্বিশ্বে রওনা হয় ইরানের জ্বালানিপণ্যবাহী জাহাজগুলো। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বর্তমানে এই দ্বীপ থেকে কোনো বাণিজ্যিক জাহাজকে বন্দর ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না এবং যেসব জাহাজ বন্দর ছেড়ে গিয়েছিল, সেগুলোকে ভিড়তে দেওয়া হচ্ছে না।

এদিকে কুয়েত ও বাহরাইনে হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পৃথক এক প্রতিবেদনে দেশটির আধা সরকারি সংবাদমাদ্যম মেহের নিউজ বলেছে, কেশম বিস্ফোরণ হয়েছে— এমন তথ্য পাওয়ার পর কুয়েত বাহরাইনে হামলার সিদ্ধান্ত নেয় আইআরজিসি।

সূত্র : এএফপি, এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।