রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে জিতেনি এক ম্যাচও কোন দেশ

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৮:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ১২ জুন থেকে ঢাকে কাঠি পড়বে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। দুই সপ্তাহ আগে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে মেগা টুর্নামেন্ট নিয়ে। তবে তারকা ফুটবলার ও বড় দলগুলির পাশাপাশি চর্চায় উঠে এসেছে বেশ কয়েকটি দল। আগেও বিশ্বকাপে খেলেছে তারা। তবে এখনও পর্যন্ত জিততে পারেনি একটাও ম্যাচ। কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়? জেনে নিন।

আফ্রিকা কাপ অফ নেশন্সে সাতবারের চ্যাম্পিয়ন মিশর। তবে এখনও বিশ্বকাপে সাফল্যের মুখ দেখেনি তারা। ১৯৯০ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করেছিল তারা। সেটাই এখনও সেরা ফলাফল। শেষবার ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল মিশর। তবে কোনও ম্যাচেই জয় পায়নি। এ বার সেই খরা কাটানোই লক্ষ্য মোহামেদ সালাহ্‌দের।

বিশ্বকাপের ইতিহাসে ক্যানাডার হয়ে এখনও পর্যন্ত একমাত্র গোলটি করেছেন আলফোন্সো ডেভিস। ২০২২ সালে কাতার বিশ্বকাপে গোল করেছিলেন তিনি। কিন্তু এখনও একটাও ম্যাচে জিততে পারেনি ক্যানাডা। গ্রুপের সব ম্যাচই হেরেছিল তারা। এ বার সুযোগ বিশ্বকাপে প্রথম জয় তুলে নেওয়ার। আসন্ন বিশ্বকাপে সহ-আয়োজক ক্যানাডা। সব ম্যাচই হবে ঘরের মাঠে। বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয় তুলে নেওয়াই পাখির চোখ ক্যানাডার।

১৯৮৬ সালের বিশ্বকাপে শেষবার খেলেছিল ইরাক। তবে সবটাই ছিল হতাশায় ভরা। আহমেদ রাধির গোলটি স্মরণীয় হয়ে থাকলেও তিন ম্যাচেই হেরেছিল ইরাক। এ বার প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ। ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের বিরুদ্ধে খেলতে হবে তাদের। তবে প্রথম জয়ের জন্য মরিয়া ইরাক।

শেষবার ১৯৭৪ সালে বিশ্বকাপে খেলেছিল হাইতি। ওই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। পাঁচ দশকেরও বেশি সময় পরে আবার ফিরছে তারা। এ বার প্রথম জয় তুলে নেওয়াই তাদের লক্ষ্য। তবে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে ব্রাজ়িল, মরক্কো ও সুইডেনের বিরুদ্ধে খেলতে হবে তাদের।

নজরে থাকবে বিশ্বকাপে অভিষেক হতে চলা চার দেশের উপরেও। চমক দিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে কেপ ভের্দে। সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে কুরাসাও। প্লে-অফের গেরো কাটিয়ে সুযোগ পেয়েছে জর্ডান। ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে চলেছে মধ্য-এশিয়ার দেশ উজ়বেকিস্তানও। প্রথম জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হবে তারাও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।