রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৪   ০২:২০ পিএম
webnews24

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দপ্তর বণ্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হলো—

*মন্ত্রিপরিষদ বিভাগ

*প্রতিরক্ষা মন্ত্রণালয়

*সশস্ত্র বাহিনী বিভাগ

*শিক্ষা মন্ত্রণালয়

*সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

*খাদ্য মন্ত্রণালয়

*গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

*ভূমি মন্ত্রণালয়

*বস্ত্র ও পাট মন্ত্রণালয়

*কৃষি মন্ত্রণালয়

*বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

*রেলপথ মন্ত্রণালয়

*জনপ্রশাসন মন্ত্রণালয়

*বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

*নৌ পরিবহন মন্ত্রণালয়

*পানিসম্পদ মন্ত্রণালয়

*মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

*দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

*তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

*প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

*বাণিজ্য মন্ত্রণালয়

*শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

*সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

*বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

*মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

*পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়

*প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়


উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বণ্টন করা হয়েছে—

সালেহউদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়

আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয়

এ এফ হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

তৌহিদ হোসেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

শারমিন মুরশিদ: সমাজকল্যাণ মন্ত্রণালয়

এম সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আ ফ ম খালিদ হোসেন: ধর্মবিষয়ক মন্ত্রণালয়

ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নুরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। তিনজন ঢাকার বাইরে থাকায় তাঁরা গতকাল শপথ নেননি। তাঁরা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।