রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৯:৪৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চীনের কুনমিংয়ে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা। প্রতিনিধি দলের সম্মানে সোমবার (১ জুন) ঢাকার চীনা দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়ে‌নের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা বিনিময় ও মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে চীনা আধুনিকায়নের অনুশীলন ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তৃত ও গভীর ধারণা অর্জনের আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশের নিজস্ব উন্নয়ন চাহিদা ও বাস্তবতার সঙ্গে চীনে যা দেখবেন ও শিখবেন, তা সম্পর্কিত করে কার্যকর অনুপ্রেরণা গ্রহণের জন্যও তিনি তাদের উৎসাহিত করেন।

ইসমাইল জাবিহুল্লাহ চীনে প্রশিক্ষণের মূল্যবান সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রস্তুত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।