রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবদাসের সময় অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী

প্রকাশিত - ০১ জুন, ২০২৬   ০৩:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেবদাস ছবিতে মাধুরী দীক্ষিতের অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। বিশেষত, তাঁর নাচ সেই সময়ে সাড়া ফেলেছিল। সম্প্রতি খবর ছড়ায়, ‘দেবদাস’ ছবির সময়ে নাকি অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী। সেই অবস্থাতেই শুটিং করেছিলেন। সত্যিই কি তাই? সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

খবর ছড়ায় ‘ডোলা রে ডোলা’ গানটির শুটিং চলাকালীন মাধুরীর গর্ভে ছিল সন্তান। তখন তিনি নাকি চার মাসের অন্তঃসত্ত্বা। প্রয়াত কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রাক্তন সহযোগী রুবিনা খান এই দাবি করেছিলেন। তার পরেই এই খবর নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। তবে মাধুরী জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুল। বড় ছেলে অরিন নেনের জন্মসালের কখা উল্লেখ করেও হিসাব পরিষ্কার করেছেন মাধুরী।

দেবদাস মুক্তি পেয়েছিল ২০০২ সালের ১২ জুলাই। তার আগে কান চলচ্চিত্র উৎসবে ২০০২ সালের ২৩ মে ছবির প্রদর্শন হয়। ছবিটির কাজ শুরু হয়েছিল ২০০০ সালে। শেষ হয়েছিল ২০০২ সালের এপ্রিল মাসে। আর মাধুরীর বড় পুত্র অরিনের জন্ম ২০০৩ সালের মার্চ মাসে। সাক্ষাৎকারে হাসতে হাসতেই অভিনেত্রী বলেন, “অরিনের জন্ম ২০০৩ সালে। তাই হিসাবটা আপনারাই করে নিন।”

রুবিনা খান দাবি করেছিলেন, ডোলা রে ডোলা গানের শুটিংয়ের সময়ে মাধুরী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সেই কারণে তার নাচতে অসুবিধা হচ্ছিল। মাধুরীর বক্তব্য, শুটিং অবশ্যই খুব কষ্টকর ছিল। কিন্তু তার কারণ গর্ভাবস্থা নয়। তিনি বলেন, সেই সময়ে বারবার দেশে ও বিদেশে যাওয়া-আসা করতে হচ্ছিল। পাশাপাশি, আমার বেশিরভাগ শুটিংই রাতে হত। তাই কাজটা খুবই ক্লান্তির ছিল। আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম, কিন্তু অন্তঃসত্ত্বা ছিলাম না।

১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করার পর মাধুরী মুম্বই ও ডেনভারের মধ্যে সময় ভাগ করে নিতেন। বিয়ের পরেও তিনি ছবিতে কাজ চালিয়ে যান। তবে দেবদাস ছিল মাতৃত্বের জন্য বিরতি নেওয়ার আগে তার শেষ বড় ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।