রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ‘আমার মোটেও আস্থা নেই’ : বাইডেন

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৪   ০১:১৪ পিএম
webnews24

প্রভাত ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন,  আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে কমলা হ্যারিসের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে তিনি ‘বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নন।’ গতকাল বুধবার সিবিএস টিভি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বাইডেনের এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়।

বাইডেন বলেছেন, পরাজয় স্বীকার না করার বিষয়ে প্রচারণার সময় ট্রাম্পের ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তিনি নিজে জুলাইয়ে হোয়াইট হাউসের দৌড় থেকে বাদ পড়েন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

বাইডেন ইউএস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি ট্রাম্প হেরে যান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ‘আমি মোটেও আত্মবিশ্বাসী নই’। সাক্ষাৎকারে তাকে যখন ২০২৫ সালের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে কি-না জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি এই মন্তব্য করেন। তার এই সাক্ষাৎকার রোববার সম্প্রচার করা হবে।

বাইডেন আরো বলেছেন, ‘তিনি যা বলেন তার মানে আমরা তাকে সিরিয়াসলি নিই না। তার মানে ‘যদি আমরা হেরে যাই তাহলে রক্তপাত হবে।’ এই বছরের শুরুতে প্রচারণা চালানোর সময় বাইডেনসরাসরি এই অপ্রিয় সত্যটি তুলে ধরেন ২০২০ সালের নির্বাচনে বাইডেন তাকে পরাজিত করার পর ৬ জানুয়ারি ২০২১-এ ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিল।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।