রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে ভারত-বাংলাদেশ মুখোমুখি

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ০১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও স্বাগতিক ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজ রাতে বাংলাদেশ সময় আটটায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার জন্য। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ বাংলাদেশের জয়ের বিকল্প নেই। 

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে আপনি খেলতে মুখিয়ে থাকবেন। পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মালদ্বীপের বিপক্ষে খেলার চেয়ে এ ধরনের ম্যাচগুলো বেশি কাঙ্ক্ষিত। অঞ্চলের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের পরীক্ষা করার জন্য এগুলো দারুণ সুযোগ। তবে সবচেয়ে বড় কথা হলো, এই ম্যাচগুলো প্রমাণ করে যে আমাদের দলে প্রীতি, সাগরিকা, মৌমিতা, অর্পিতার মতো খেলোয়াড় রয়েছে। আমাদের তরুণ মেয়েরা উঠে আসছে এবং দলের অন্যদের ওপর ভালো করার জন্য চাপ তৈরি করছে। তাই আমি মনে করি, আমাদের বর্তমান অবস্থান কোথায় তা দেখার এবং মাঠে গিয়ে ভালো ফুটবল খেলার জন্য এটি একটি দারুণ সুযোগ।’

গত ম্যাচে মিডফিল্ডে মনিকা চাকমা ও ডিফেন্সে শিউলি আজিম খেলতে পারেননি। এই ম্যাচে তাদের খেলার সম্ভাবনা আছে। এ নিয়ে শিউলি আজিম বলেন, ‘আমার গত ম্যাচের আগের দিন থেকে বুকে গ্যাস্ট্রিক ব্যথা ছিল, তাই ম্যাচটি খেলা হয়নি। এখন আগের চেয়ে ভালো।’

বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন। মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে এক পর্যায়ে ২-২ সমতা এনেছিল। ম্যাচটি বাংলাদেশ জিতলেও ফুটবলাররা খানিকটা হতাশ ছিলেন। খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন নিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়নি তারা খুব হতাশ ছিল। আমার শুধু মনে হয়েছে যে, যে ম্যাচটা আমাদের বিশাল ব্যবধানে জেতা উচিত ছিল এবং যেখানে আমাদের ৮০% বল পজেশন ছিল, সেখানে আমরা সুযোগগুলো কাজে লাগাতে না পারায় কিছুটা হতাশ ছিলাম। ঋতুর দিনটা খারাপ ছিল। আরও কয়েকজনের দিনটা ভালো যায়নি। এমন দিন আসতেই পারে। এগুলো সবই শেখার অংশ। আমার কাছে ঋতু সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়া বা সাধারণভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। তার অনেক সম্ভাবনা রয়েছে, সে তরুণ এবং দারুণ প্রতিভাবান; তবে মাঝে মাঝে আপনাকে আপনার সেরা খেলাটা খেলতে হয়। আমি তার সাথে কাজ করা উপভোগ করি, সে দলের জন্য এক দমকা সতেজ হাওয়ার মতো। মনিকাকে ফিরে পাওয়াটা ভালো ব্যাপার।’

ভারত সম্প্রতি এশিয়া কাপে খেলেছে। স্বাগতিক হিসেবে তারা অনেক শক্তিশালী। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের ওপর আস্থাশীল বাটলার, ‘আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমরা ভালো ফুটবল খেলি। আমাদের বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আমি শুধু নির্দিষ্ট কয়েকজনের ওপর পুরো জোর দিতে চাই না। আমি মনে করি দলে আমাদের প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। আনিকা খেলায় সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করে। তাদের যেমন আক্রমণাত্মক মানসিকতা আছে, আমাদেরও আছে। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন হয়, আমরা তা করতে পারি; আবার যখন সুযোগ আসে, আমরা সুযোগ তৈরি করতে পারি, যেমনটা আগেও দেখা গেছে। আসল ব্যাপার হলো তৈরি হওয়া সেই সুযোগগুলো কাজে লাগানো।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।