রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্যাংকার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৪   ১১:৪০ এএম
webnews24

প্রভাত প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় বাস-তেলবাহী ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্যাংকারচালক মো. শাহাদাত (৪৫) মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় শ্যামলী বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে (৩০) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ট্যাংকারচালক শাহাদাত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং নিহত বাসযাত্রী সানাউল্লাহ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামের বাসিন্দা ।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।