রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও স্টাইলিস্ট নুসরাত চমক

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১১:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বারবার চমকে দিতে ভালোবাসেন নুসরাত। স্টাইলিশ অভিনেত্রী নুসরাত জাহান ফ্যাশন-পোশাকে বারবার ভক্তদের চমকে দিতে ভালোবাসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলো নিয়ে চরম হইচই পড়েছে। 

গরমের আমেজে কীভাবে নিজেকে একই সঙ্গে স্টাইলিশ ও আরামদায়কভাবে উপস্থাপন করা যায় নুসরাত যেন সেই ভাবনারই নিখুঁত উদাহরণ তৈরি করেছেন। এই লুকের মূল আকর্ষণ তার পরনে থাকা সাদা ফুল-স্লিভ পাফ ক্রপড শার্ট । শার্টটির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে তিনি বেছে নিয়েছেন হাই-ওয়েস্টেড ব্ল্যাক পলকা ডট শর্টস। এই ছোট ছোট সাদা ডটের ক্ল্যাসিক কম্বিনেশন তার লুকে এভারগ্রিন স্টেটমেন্ট টাচ যোগ করেছে।

এই  সাদা-কালো পোশাকের সঙ্গে রঙের একটি চমৎকার বৈচিত্র্য বা পপ অফ কালার এনেছে তার পায়ে থাকা রয়্যাল ব্লু স্টিলেটো পাম্প। নায়িকার মেকআপেও আছে বোল্ড এবং গ্ল্যামারাস ছোঁয়া। চোখ হাইলাইট করতে ড্রামাটিক স্মোকি আইলাইনার আর ঠোঁটে ন্যুড লিপস্টিকে সেজেছেন নুসরাত। হাইলাইট করা সোনালি ঢেউখেলানো খোলা চুল, মিনিমাল মেটালিক এক্সেসরিজ এবং এই স্টেটমেন্ট হিলস তার এই সামার লুককে আরও পরিপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে।

ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং রাজনীতিবিদ। তিনি বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নুসরাত জাহানের ইনাসটাগ্রামের ছবি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।