রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত

নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত - ২৯ মে, ২০২৬   ০২:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই নির্মাতা গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান।

২৯ মে তার মরদেহ নেওয়া হয় কলকাতার নন্দন চত্বরে, যেখানে চলচ্চিত্র জগতের সহকর্মী, শিল্পী ও অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান এই নির্মাতাকে।

বৃহস্পতিবার তার মরদেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়ের বিদেশ থেকে ফেরার পরই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল।

নন্দনের প্রবেশদ্বারে অনীক দত্তের বড় একটি প্রতিকৃতি ফুলে সাজিয়ে রাখা হয়। সেই ছবির সামনেই পৌঁছে দেওয়া হয় তার মরদেহবাহী গাড়ি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, গরম আবহাওয়ার কারণে মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ও মালা দিয়ে প্রতিকৃতির সামনেই শেষ শ্রদ্ধা জানান। পুরো পরিবেশ ছিল নীরব, আবেগঘন ও ভারাক্রান্ত।

শেষ বিদায়ের এই মুহূর্তে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌস হাসান, পাপিয়া অধিকারীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ।

পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ, যিনি শুরু থেকেই শেষকৃত্য-সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থাপনায় সমন্বয় করেন। চলচ্চিত্রপ্রেমীদের মতে, অনীক দত্তের বিদায় শুধু একজন নির্মাতার মৃত্যু নয়- এটি বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।