রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত - ২৯ মে, ২০২৬   ১২:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শিরোপাধারী দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি মূলত কাতার বিশ্বকাপ জয়ী দলের ওপরই আস্থা রেখেছেন। ২০২২ সালে ট্রফি জেতা স্কোয়াডের ১৭ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন নতুন দলেও। গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রোমেরো, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজদের রাখা হয়েছে।

তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় তরুণদের অন্তর্ভুক্তি। আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সুযোগ পেয়েছেন নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন বার্কো ও হোসে মানুয়েল লোপেজ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় রয়েছেন এই তরুণরা।

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। রাশিয়া বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এবারই বিশ্বকাপ মঞ্চে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে এই মিডফিল্ডারের সামনে।

অন্যদিকে, অবসর ভেঙে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হতে পারে—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি স্কালোনি। কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই উইঙ্গারকে ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে আলবিসেলেস্তেরা।

চমক হিসেবে জায়গা হয়নি তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। এছাড়া মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। স্কোয়াডের বাইরে আছেন মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। ১৬ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।