রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার দাবি উড়িয়ে দিল হোয়াইট হাউস

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু এই তথ্যকে সম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। ২৭ মে এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানি গণমাধ্যম যে খসড়া ‘এমওইউ’ প্রকাশ করেছে বলে দাবি করছে, সেটি বাস্তব নয় এবং এতে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইরান নিয়ন্ত্রিত গণমাধ্যমের এই প্রতিবেদন সত্য নয়। তারা যে এমওইউ প্রকাশ করেছে বলে দাবি করছে, সেটি সম্পূর্ণ বানোয়াট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যা প্রচার করছে, তা বিশ্বাস করার কোনো কারণ নেই। সত্য গুরুত্বপূর্ণ।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করে, আলোচনায় থাকা সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশ থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেবে এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে। এর বিনিময়ে ইরান এক মাসের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেবে।

আইআরআইবি-এর প্রতিবেদনে আরও বলা হয়—হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলের রুট ও ব্যবস্থাপনা ইরান ও ওমানের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এই ব্যবস্থার বাইরে থাকবে সামরিক জাহাজ।

যদিও হোয়াইট হাউস ইরানি প্রতিবেদনের বেশির ভাগ দাবি প্রত্যাখ্যান করেছে, তবু কিছু বিষয়ে মিল রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখে, তাহলে ট্রাম্প প্রশাসন অবরোধ শিথিলের বিষয়ে বিবেচনা করতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তিনি তাঁর সীমারেখা স্পষ্ট করেছেন। এমন কোনো চুক্তিই গ্রহণ করা হবে, যা নিশ্চিত করবে—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’

ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, আলোচনার খসড়া এখনো চূড়ান্ত হয়নি এবং উভয় পক্ষ ভাষাগত সংশোধন নিয়ে কাজ করছে। চূড়ান্ত সমঝোতা হলে ৬০ দিনের মধ্যে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে অনুমোদিত হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা এগোচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।