২৪ঘণ্টা অনলাইন : আইপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশীর ইনিংসটি ছিল ৫টি চার ও ১২টি ছক্কায় সাজানো। ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ৯২ রান।
এক পর্যায়ে টানা পাঁচ বলে দুই চার ও তিন ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান ২৮ বলে ৯৭ রানে। এরই মধ্যে আইপিএলে দ্রুততম ছক্কার এক রেকর্ড ছাড়িয়ে যান ক্রিস গেইলকে। তখন সামনে ছিল গেইলের দ্রুততম ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগও। তবে শতকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা স্পর্শ করা হয়নি সূর্যবংশীর। ২৯তম বলে আউট হয়ে ফিরতে হয় তাকে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।