রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরানকে সমঝোতার আহ্বান চীনের

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সমঝোতার স্বার্থে কিছুটা ছাড় দেবে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে ওয়াং ই এ মন্তব্য করেন। এ সময় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।

অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সমুদ্রে কয়েকটি নৌযানেও আক্রমণ করেছে তারা। এতে যুদ্ধ অবসানের সম্ভাব্য সমঝোতা হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াং ই। তিনি জানান, সংঘাত নিরসনে চীন সক্রিয়ভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট প্রধান পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে ওয়াং ই বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগকে আমরা সমর্থন করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ইতিবাচক প্রচেষ্টাকেও চীন সমর্থন করে।’ ওয়াং ই আবারও সংশ্লিষ্ট সব পক্ষকে ‘পারস্পরিক সমঝোতার মনোভাব নিয়ে’ এগিয়ে আসার আহ্বান জানান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।