রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ আগস্ট পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এ’ দল

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৪   ০৯:৪৯ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : সংশোধিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ’ দল।

৬ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও, দেশের অস্থির পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সফর বিলম্বিত হয়।
সফরে পাকিস্তান শাহিনস  নামে  পাকিস্তান এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ’।
 
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩-১৬ আগস্ট প্রথম এবং ২০-২৩ আগস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে- ২৬, ২৮ এবং ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। চার দিনের এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে  ইসলামাবাদে ।

দ্বৈবক্রমে এ’ দলের সঙ্গে প্রায়  একই সময়ে  পাকিস্তান সফর করবে  বাংলাদেশ জাতীয় দল।  সফরের টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে, দেশে সহিংস অস্থিরতার পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস বলেন, ‘মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। আমরা আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের এমন পরিস্থিতে অনুশীলন শুরু করা উদ্বেগজনক ছিল। দেশের এমন পরিস্থিতিতে কারণে আমাদের সুযোগ-সুবিধার বিষয়ে চিন্তিত ছিলাম আমরা। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারেনি। আজ আমরা এসে দেখলাম, প্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুত করে রেখেছে। আমরা অনুশীলন শুরু করেছি। আশা করছি, আগামীকাল জাতীয় দল অনুশীলন শুরু করতে পারবে।’

নাফিস আরও বলেন, ‘পহেলা আগস্ট থেকেই প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন তারা। আমরা অনুশীলন শুরু করলেই, যোগ দেবেন  তারা।’
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।