রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে চড় দিতে গিয়ে আলোচনায় সেই নায়িকা

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ০১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণের জনপ্রিয় তারকা নাগার্জুন কিংবা অজিত কুমারের বিপরীতে অভিনয় করে আশির দশকের শেষভাগে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। বিশেষ করে ‘জোশ’ চলচ্চিত্রে শাহরুখ খানকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করে সে সময় ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান এই নায়িকা। দীর্ঘদিন ধরে লাইমলাইটের আড়ালে থাকা এই অভিনেত্রী বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন, তা নিয়ে ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই।

চলচ্চিত্র অঙ্গন থেকে প্রিয়া গিলের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকে দায়ী করা হয়। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এই মেয়ে। এরপর ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের ‘জোশ’ চলচ্চিত্রে রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া। 

এই সিনেমারই একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি। কোনোভাবেই চড়টা মেরে উঠতে পারছিলেন না প্রিয়া। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক নিজে শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে ওই মুহূর্তটির উত্তেজনায় পরিচালক ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন।

তবে দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ২০০৬ সালের পর থেকে তিনি নিজেকে পুরোপুরি অভিনয় জগত থেকে গুটিয়ে নেন। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা প্রিয়া গিলের বর্তমান জীবনযাত্রা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সামাজিক মাধ্যমে তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রিয়া বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন, যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তবে সর্বশেষ ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত ইন্টারনেট দুনিয়ায় তার সবশেষ ছবি হিসেবে পরিচিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।