রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ জীবনমান বদলে দিচ্ছে পুষ্টি পরিকল্পনা

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৪   ০৮:৩০ পিএম
webnews24

প্রভাত প্রতিবেদক : নীলফামারী জেলা সদরের মাঝাডাঙ্গা গ্রামের জাহানারা পারভিন। বিষমুক্ত পুষ্টিসমৃদ্ধ সবজির পাশাপাশি তিনি পুকুরে চাষ করছেন মাছ। এছাড়া তার আছে হাঁস, মুরগি, লেবুবাগান ও সারি সারি কলা গাছ।

তিনি পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ঝিঙে, টমেটো, বরবটি, মিষ্টিকুমড়া, লালশাক, ডাঁটা, লাউ, শিম, করল্লা, মরিচ, বেগুন, পুঁইশাকসহ বিভিন্ন সবজি আবাদ করছেন। এতে প্রয়োগ করা হয় না কোনো কীটনাশক। জৈব সার ব্যবহার করেই ফলানো হয় এসব সবজি।

বাড়ির পাশের পতিত পাঁচ শতাংশ জমিতে ফলানো সবজি পরিবারের চাহিদা পূরণ করে বিক্রিও করা হচ্ছে। শুধু জাহানারা নন, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এমন সবজিবাগান দেখা যায়। অনেকে পতিত জমি ছাড়াও ঝুলন্ত সবজিবাগান, বস্তায় আদা ও সবজি চাষ করছেন। বস্তায় আদা ও সবজি চাষের কারণ হিসেবে তারা জানান, অতিবৃষ্টিতে পানি জমে যাতে ফসলের ক্ষতি না হয় সেজন্য এ পদ্ধতি।

গ্রামের জবেদা বেগম, কুলসুম, হাসিনা বানুসহ অনেকে বস্তায় আদা চাষ, ঝুলন্ত সবজিবাগান ও পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে পরিবারের পুষ্টি জোগানোর পাশাপাশি বাড়তি আয় করছেন। ২০১৮ সাল থেকে বাংলাদেশ সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা এর সহায়ক প্রকল্প হিসেবে নীলফামারী সদর, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা এবং রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও তারাগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চলতি বছর জুনে শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ।

‘জানো’ প্রকল্প পাঁচ বছরের কম বয়সি শিশুদের অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী এবং কিশোরীদের পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করছে। নীলফামারী সিভিল সার্জন ডা. হাসিবুল ইসলাম বলেন, জানো প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য-পুষ্টি সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে পড়েছে। নারীরা শাক-সবজি আবাদ এবং তা খাওয়ার মাধ্যমে পুষ্টি নিশ্চিত করছে। ফলে আগামী প্রজন্ম মেধাবী, স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠছে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।