রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ১২:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গোলাগুলি শুরু হলে হোয়াইট হাউজের নর্থ লনে থাকা সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সেখানকার নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। দেশটির সিক্রেট সার্ভিসের অফিসাররা জানিয়েছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী তাদের দিয়ে এগিয়ে আসলে তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউজের কাছের একটি চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করেন ওই ব্যক্তি। এরপর তারা পাল্টা গুলি করে ওই হামলাকারীকে আহত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই বন্দুকধারীর পাশাপাশি এক পথচারীও গুলিবিদ্ধ হন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তির ছোঁড়া প্রাথমিক গুলিতে নাকি পরে উভয়পক্ষের মধ্যে শুরু হওয়া পাল্টা গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়েছেন—সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।”

গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে ছিলেন এবং তিনি কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় সাংবাদিকদের ৪০ মিনিটের জন্য লকডাউনে রাখা হয়। যখন গোলাগুলি শুরু হয় তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা সাংবাদিকদের নিরাপদ আশ্রয় নিতে নির্দেশনা দেন।

সিএনএন বলেছে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গুলির ঘটনা ঘটে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।