রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কী হয়েছিল শানের স্ত্রীর জানেন...

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ১২:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তাঁর সঙ্গীতের অনুরাগী অসংখ্য। তবে গায়ক শানের মুখে লেগে থাকা হাসিতেও মুগ্ধ অনেকেই। অনুরাগীদের মতে, শানের এই হাসি তাঁদের ইতিবাচক শক্তি এনে দেয়। কিন্তু গত বছরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন গায়কের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা খোলাখুলি ভাগ করে নিয়েছেন তিনি।

২১ মে ছিল রাধিকার জন্মদিন। সেই দিন একটি আবেগঘন পোস্ট করেন রাধিকা। সেখানে তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি। সেই সময়ে স্বামী শান তাঁর পাশে ছিলেন বলেও উল্লেখ করেন রাধিকা। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁর?

সমাজমাধ্যমেই রাধিকা জানিয়েছেন যে, তিনি মনোবিদের পরামর্শ নিয়েছেন। একটি শংসাপত্রের ছবিও ভাগ করে নিয়েছেন রাধিকা। সেই সঙ্গে তিনি লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। এ বছরটা আমার কাছে আলাদা। এই বছরটা আরও শক্তিশালী এবং নিজেকে আরও সম্পূর্ণ মনে হচ্ছে।”

রাধিকা আরও জানান, তিনি কখনও লুকোননি যে তিনি অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি লেখেন, “এটা ছিল আমার জীবনের অন্যতম কঠিন সময়। কিন্তু আমি বিশ্বাস রেখেছি যে, সুস্থ হওয়াও সম্ভব। আর আমি এটাও জানি, আমার পরিবারের সমর্থন ছাড়া কিছু সম্ভব হত না। আমার স্বামী শান, আমার সন্তান সোহম ও মাহি, আমার বোনেরা এবং বাবা-মায়েরা সব সময়ে আমার পাশে ছিলেন।”

গত এক বছরে রাধিকা নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। তাই বর্তমানে নিজেকে অনেক বেশি সুখী, হালকা এবং আত্মসচেতন বলে মনে করেন শান-পত্নী। তাই জন্মদিনে এই শংসাপত্রই তাঁর কাছে সবচেয়ে বড় উপহার। তাঁর কথায়, “নিজেকে উন্নত করাই ছিল এ বছরের উপহার। আর এটাই হয়তো আমার সবচেয়ে গর্বের জন্মদিন।”
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।