রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানুয়েল নয়্যারকে নিয়ে দল ঘোষণা জার্মানির

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি ফুটবল দল। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক হলো গোলকিপার ম্যানুয়েল নয়্যারের প্রত্যাবর্তন।

৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক ২০২৪ ইউরোর (UEFA) পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু তাকে শুধু দলে ফেরানোই হয়নি, বরং প্রধান কোচ জুলিয়ান নাগলসমান তাকে দলের এক নম্বর গোলকিপার হিসেবেও ঘোষণা দিয়েছেন। ২১ মে ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন নাগলসমান।

নয়্যার গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার কোনো পরিকল্পনা নেই। কিন্তু মত বদলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে এনেছেন দলের কোচ। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে।

আসন্ন বিশ্বকাপে জার্মানির আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। সমালোচনা সত্ত্বেও উইঙ্গার লেরয় সানেকেও দলে ডাকা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার : মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার : অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার : ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড : কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।