রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি মুক্তি পেতেই কি করলেন সঞ্জয়

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ০১:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফুসফুসে তৃতীয় পর্যায়ের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। গত ১৫ মে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘আখিরী সওয়াল’। ছবি মুক্তি পেতে না পেতেই মুম্বই ছাড়লেন সঞ্জয়। বহু বছর ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। এ বার আবার আমেরিকায় যেতেই উদ্বেগে সঞ্জয়ের অনুরাগীরা।

গত কয়েক বছরে চিকিৎসার কারণে ঘন ঘন আমেরিকায় গিয়েছেন তিনি। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নিজের বন্ধুর সঙ্গেই রয়েছেন তিনি। নিউ ইর্য়কের খ্যাতনামী মেমোরিয়াল স্লোয়ান কোট্টারিং ক্যানসার সেন্টারেই চিকিৎসা চলছে তাঁর। আপাতত ক্যানসারের ভয় নেই। তবু চিকিৎসার জন্য প্রতি বছর সেখানে যেতে হয়। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। এ বারও রুটিন চেকআপ করাতেই সে দেশে গিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, সঞ্জয়ের মা নার্গিস দত্তের চিকিৎসাও এই হাসপাতালেই হয়েছিল।

২০২০ সালে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে অভিনেতার। একবারে তৃতীয় পর্যায়ে এসে ধরা পড়ে। জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন সঞ্জয়। তারকাসন্তান হয়েও ছাড় পাননি। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে একাধিক বার জেল খাটতে হয়েছে তাঁকে। তবে ক্যানসার হয়েছে শোনামাত্র আবেগ ধরে রাখতে পারেনি তিনি। সেই সময়ে নাকি টানা ৩ ঘণ্টা কেঁদেছিলেন অভিনেতা। একটা দীর্ঘসময় কেমোথেরাপি চলে তাঁর। তবে তার পরেও ব্যাডমিন্টন খেলা চালিয়ে গিয়েছেন তিনি। এমনকি কোনও চুলও পড়েনি তাঁর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।