রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের জন্য প্রস্তুত নন কুন্দ্রা

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ০১:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সম্পর্কে আছেন কয়েক বছর। অথচ বিয়ে কবে করবেন? এই প্রশ্ন তোলেন অনুরাগীরা। দিন কয়েক আগে খবরও ছড়িয়ে পড়ে, গোপনে নাকি বিয়েটা করেই ফেলেছেন কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তবে সেই খবর নাকি ভুয়ো, দাবি করেছিলেন তাঁরা। সেই সঙ্গে সম্প্রতি তাঁরা জানিয়েছেন, বিয়ের জন্য আসলে কে প্রস্তুত নন।

সম্প্রতি কর্ণ ও তেজস্বী উপস্থিত ছিলেন নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে। সেখানে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন তাঁরা। প্রশ্ন করা হয়, কে এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। উত্তর জানান লিখে। তেজস্বী লেখেন কর্ণের নাম। উল্টো দিকে কর্ণ বলেন, “আমি দু’জনের নামই লিখতে যাচ্ছিলাম।” বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন বলেও জানান। এখানেই শেষ নয়। তেজস্বী জানান, তাঁরা দু’জনেই পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। অভিনেত্রীর কথায়, “আমরা দু’জনেই এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। তবে জীবনে আমরা প্রস্তুত।”

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে তেজস্বীকে প্রেমপ্রস্তাব দিয়েছেন কর্ণ। তার পর থেকেই অনুরাগীদের অনুমান, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাঁদের। কর্ণ ও তেজস্বী নিজে এই অনুমান মানতে নারাজ। তেজস্বী এর আগেও এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, “এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই।” অন্য দিকে, কর্ণ জানিয়েছিলেন, গত কয়েক মাস ধরেই এমন গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “২-৪ মাস ধরে এই গুঞ্জন চলছে। সবটাই ভুয়ো।”
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।