রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত পেরোনো প্রেমের গল্প ‘তাজমহল’

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাবে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই পাড়ের দুটি হৃদয়ের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মটি। বিশেষ গল্পের হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেতা ফাইজুল ইয়ামিন ও কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত। 

‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন টলিউড অভিনেত্রী সৃজা দত্ত। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমা দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর, সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। এবার ‘তাজমহল’-এর একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী। 

সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেসার কুকার’ চলচ্চিত্রে ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়া ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ সাবলীল অভিনয় করে ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ফাইজুল। 

চমকপ্রদ কাস্টিংয়ের পাশাপাশি ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। সমাজ ও জীবনের রুক্ষ, বাস্তবধর্মী চিত্র এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলায় বরাবরই অনন্য তিনি। তার নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। 

একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প, ফাইজুল-সৃজার নতুন জুটির রসায়ন এবং ওয়াহিদ আনামের পরিণত নির্মাণশৈলী—সবকিছুর এক চমৎকার সমন্বয় দেখা যাবে ‘তাজমহল’-এ। ওটিটি সংশ্লিষ্টরা আশা করছেন, দুই বাংলার দর্শকদের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে ওয়েব ফিল্মটি। দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ঈদুল আজহার দিন, এক্সক্লুসিভলি বঙ্গে। 
সূত্র: ডেইলি মেইল, হেলথলাইন 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।