রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাবিকদের সংঘর্ষে প্রাণ গেল ১ থাই নাগরিকের

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ০৫:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষে রাফিফং ক্লাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত নাবিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ মে দুপুরে জাহাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, নাবিক তুরাকর্ণ বুরুসিক (৩৫)। তিনি এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত। তিনিও থাইল্যান্ডের নাগরিক। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী  বলেন, ঘটনার পর পুলিশ জাহাজটিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নাবিককে আটক করে। এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ১৯মে রাতে সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি নাবিকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় তুরাকর্ণ বুরুসিক ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে জাহাজের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।