রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ০৪:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা আগে ব্যাট করে দুই ইনিংসে যথাক্রমে ২৭৮ এবং ৩৯০ রান তোলে। পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যাওয়ায় ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। এরপর তারা ৪৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দেয়। জবাবে শান মাসুদের দল ৩৫৮ রানে গুটিয়ে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করে। 

ম্যাচ শেষে নিজেদের ভুল স্বীকার করে শান মাসুদ বলেন, ‘অনেক ভুল হয়েছে। একটা ম্যাচের চতুর্থ ইনিংসে যখন আপনি ৩৬০ রান করেন, তখন স্বাভাবিকভাবেই আশা করেন যে ফলটা আপনার পক্ষেই যাবে। কিন্তু আমার মনে হয়, আগের তিন ইনিংসে আমাদের অনেক কিছু নিয়ে ভাবার আছে। সেসব ভুলই আমাদের পিছিয়ে দিয়েছে এবং লক্ষ্যটাকে অনেক বড় করে তুলেছে।’

প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও বাংলাদেশ বড় সংগ্রহ গড়ে তোলে লিটন দাসের সেঞ্চুরিতে। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন সফরকারী অধিনায়ক, ‘আবারও বলছি বিশেষ করে যখন তারা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন শেষ চার উইকেটে তারা অনেক রান যোগ করেছে। আমরা সুযোগ হাতছাড়া করেছি।’

শুধু বোলিং নয়, ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন শান, ‘এরপর ব্যাটিংয়েও, যখন আমরা ১৪২ রানে ৪ উইকেটে ছিলাম এবং দুইজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল, তখন টেস্ট ক্রিকেটে আপনাকে বড় ইনিংস খেলতেই হবে। প্রথম তিন ইনিংসে আমরা যেসব ভুল করেছি, সেজন্যই চতুর্থ ও পঞ্চম দিনের চেষ্টা শেষ পর্যন্ত জয়ে রূপ নেয়নি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।