রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যা-বর্ষণে নিহত ২২, নিখোঁজ ২০

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ০৪:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রবল বর্ষণ এবং তার প্রভাবে বন্যা, ভূমিধস, দেওয়ালধস ও অন্যান্য বিপর্যয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২০ জন। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

গ্রীষ্মকালে প্রবল/ ভারী বর্ষণ এবং একটানা তাপপ্রবাহের মতো দুর্যোগ চীনে বিরল নয়। সম্প্রতি প্রায় প্রতিবছরই গ্রীষ্মকালে এ দুই দুর্যোগ সহ্য করছেন চীনের লোকজন। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিজিটিএনের মতে, চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত চীনের বহু এলাকায় রেকর্ডভাঙা বর্ষণ হয়েছে।

সিজিটিএনের প্রতিবেদনের তথ্য অনুসারে, প্রবল বর্ষণের জেরে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজির একটি নদীতে একটি যাত্রীবাহী ট্রাক উল্টে পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঘটেছে এ এঘটনা। গুয়াংজির পার্শ্ববর্তী প্রদেশ গুইঝৌয়ে প্রবল বর্ষণ ও বন্যার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন ৫ জন।

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা এবং বাড়িঘরের দেওয়াল-ছাদ ধসে তিন জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন ৪ জন।প্রত্যেক নিহত ও নিখোঁজের পরিবারকে ১ কোটি ২০ লাখ ইউয়ান (১৭ লাখ ৬০ হাজার ডলার) করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে চীনের সরকার।


সূত্র : এএফপি/ জিও টিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।