রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন প্লাসে অগ্নিকাণ্ডে আহত ৪

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ০২:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন। ১৯ মে দিবাগত রাত বারোটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)।

২০ মে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মধ‍্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজনকে আমরা ভর্তি দিয়েছি। অপর দুজনের জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের সবার ইনহ‍্যালেশন বার্ন রয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রনি জানান, আহতরা সবাই শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী। গতরাতে মার্কেটের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে থেকে দগ্ধ হয় তারা। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে ভর্তি দেন। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।