রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের দুই ক্রিকেটার আইপিএল থেকে বাদ

প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ০৬:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: এমনিতেই প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ানের্সর। তার ওপর দলে যোগ হলো জোড়া ইনজুরির ধাক্কা। চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক এবং ভারতীয় অলরাউন্ডার রাজ বাওয়া। ১৯মে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিকেল টিম জানিয়েছে, কুইন্টন ডি কক তার বাম কবজিতে টেন্ডনের চোটে ভুগছেন। গত ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগেই এই চোটের কবলে পড়েন তিনি। অন্যদিকে, গত সপ্তাহে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান হাতের বুড়ো আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গেছে তরুণ অলরাউন্ডার রাজ বাওয়ার।

মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বিবৃতিতে জানিয়েছে- কুইন্টন এবং রাজ বাওয়া দুজনেই নিজ নিজ বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। ফ্র্যাঞ্চাইজির মেডিকেল টিম তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেবে। খুব শীঘ্রই আইপিএলের নিয়ম অনুযায়ী এই দুই ক্রিকেটারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে মুম্বাই। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুজনেই মাত্র ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

আসরের প্রথম ম্যাচেই অপরাজিত ১১২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। তবে পরের দুই ইনিংসে মাত্র ১৩ ও ৭ রান করে আউট হন। গত ২৩ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে তিনি শেষ ম্যাচ খেলেন। ৩ ম্যাচ খেলে একমাত্র ব্যাটিংয়ের সুযোগে ১৬ রান করেন রাজ বাওয়া। আর বল হাতে ২৫ গড়ে দুটি উইকেট শিকার করেন। গত ১৪ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।