রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ ঘোষণার পরও হাসিখুশি মৌনী

প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ০৫:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার। সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন। আর তাদের এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সিনেপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠছে পরকীয়ার অভিযোগ। 

কেউ আঙুল তুলছেন সূরজের দিকে, আবার কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দিশা পাটানিকে। তবে এসব সমালোচনা ও গুঞ্জন নিয়ে চুপ থাকেননি সূরজ নাম্বিয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খোলেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়ানো এসব মুখরোচক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয় বরং একেবারে ব্যক্তিগত কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিচ্ছেদের সিলমোহর পড়ার পর সোমবার সকালেই প্রথমবার জনসমক্ষে আসেন এই অভিনেত্রী। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মৌনী। তড়িঘড়ি করে টার্মিনালের ভেতরে ঢুকে যান তিনি। কঠিন এই সময়ে মৌনী কি তবে দেশ ছাড়ছেন, নাকি মন ভালো করতে কোথাও ঘুরতে যাচ্ছেন এমন নানা প্রশ্নে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখনই মিলল আসল উত্তর। সব ধোঁয়াশা দূর করে মৌনী রায় হাজির হলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'কান চলচ্চিত্র উৎসব'-এ।

আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দিয়েছেন মৌনী। ২০২৬ সালের কানের মঞ্চ মাতাতে এই ‘বং বিউটি’ বেছে নিয়েছেন ক্লাসিক মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনের যুগলবন্দিতে কানের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কানের সেই চোখধাঁধানো লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌনী ক্যাপশনে লিখেছেন, ‘কান ও ক্যাওয়াস’।

ব্যক্তিগত জীবনের এত বড় ঝড়ের মধ্যেও মৌনীর এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। কানের লাল গালিচায় মৌনীর এই রূপ দেখে প্রশংসা না করে পারেননি তার প্রিয় বান্ধবী দিশা পাটানি। মৌনীর পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে দিশা লিখেছেন, ‘এগিয়ে চলো।’ অন্যদিকে, আরেক তারকা মন্দিরা বেদি মৌনীকে আরও আত্মবিশ্বাসী হওয়ার প্রেরণা জুগিয়ে লিখেছেন, ‘এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।