রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া থেমে থাকার জন্য ইরানকে দায়ী করে ফের সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরপরই ইরানকে কঠোর ভাষায় এক নতুন হুমকি দেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে হবে।’ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছে, তাদের (ইরান) দ্রুত কিছু করা উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

পুরো পোস্টে বড় অক্ষরে তিনি জোর দিয়ে বলেন, ‘সময় অত্যন্ত মূল্যবান!’এর ঠিক আগেই ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা।’বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য সবচেয়ে তীব্র ও জোরালো প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনে কথা বলেছেন এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান।নেতানিয়াহুর সঙ্গে এই ফোনালাপের মাত্র কয়েক দিন আগেই চীন সফর শেষ করে দেশে ফিরেছেন ট্রাম্প। চীন সফরকালে ট্রাম্প এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা গেছে।

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে কোনও মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যুদ্ধের তীব্র সমালোচনা করা হয়েছে। বেইজিং এই যুদ্ধকে এমন এক সংঘাত বলে অভিহিত করেছে, ‘যা কখনই ঘটা উচিত ছিল না এবং যা চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিক কারণ নেই।’এর আগে এপ্রিলের শুরুর দিকে ইরানের ‘গোটা সভ্যতা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই হুমকির কয়েক দিনের মধ্যেই ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে যায় ইরান এবং যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের ইউরেনিয়াম ইস্যুকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান, তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল ‘দায়িত্বশীল’ এবং ‘উদার’।
সূত্র: স্কাই নিউজ

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।