রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা

প্রকাশিত - ১৮ মে, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। এবারের আসরে দলটির অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ হতে চলেছে। সোমবার কোচ রালফ রাংনিক ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন, যেখানে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা ও অস্ট্রিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মার্কো আর্নাউতোভিচের মতো অভিজ্ঞ মুখ রয়েছেন। গ্রুপ পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রিয়া। তিন দশকের দীর্ঘ বিরতি শেষে কোচ রাংনিকের অধীনে এবার দলটি মঞ্চে ফিরছে বেশ কয়েকজন ইউরোপের শীর্ষ ক্লাবের খেলোয়াড়কে নিয়ে।

দলের সবচেয়ে পরিচিত মুখ ডেভিড আলাবা। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছেন বহু বছর ধরে।

অন্যদিকে, রেড স্টার বেলগ্রেডের ফরোয়ার্ড মার্কো আর্নাউতোভিচ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার অস্ট্রিয়ার হয়ে ১৩২টি ম্যাচে ৪৭টি গোল করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

দলে আরও রয়েছেন টটেনহাম ডিফেন্ডার কেভিন ডানসো, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার কনরাড লাইমার, বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার মার্সেল সাবিটজার এবং আরবি লাইপজিগ মিডফিল্ডার ক্রিস্টোফ বাউমগার্টনার।

গ্রুপ 'জে'তে অস্ট্রিয়ার প্রথম ম্যাচ আগামী ১৭ জুন, নবাগত জর্ডানের বিপক্ষে। এরপর ২২ জুন টেক্সাসে চলতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার পূর্ণ বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল।

ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ ম্যুইনে, স্টেফান পশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্ভোবোদা।

মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিটজার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার।
ফরোয়ার্ড: মার্কো আর্নাউতোভিচ, মাইকেল গ্রেগোরিচ, সাশা কালাইজিচ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।