রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ জেলায় মাঠে মাঠে চলছে আমন রোপণের উৎসব

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৪   ০৮:২২ পিএম
webnews24

প্রভাত প্রতিবেদক : উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁয় মাঠে মাঠে চলছে প্রধান ফসল আমন ধান রোপণের উৎসব। কৃষকরা তাঁদের জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। জেলা জুড়ে মাঠে মাঠে আধুনিক প্রযুক্তি কলের লাঙ্গল দিয়ে জমিতে চাষ দেয়ার দৃশ্য। খন্ড খন্ড জমিতে সারিবদ্ধভাবে শ্রমিকের চারা রোপনের শৈল্পিক চিত্র আবহমান গ্রাম বাংলার চিরায়ত রুপ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। এর মধ্যে হাইব্রীড জাতের ৯৭৫ হেক্টর, উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৭৬ হাজার ৪৪০ হেক্টর এবং স্থানীয় জাতের ১৮ হাজার ৮৮৫ হেক্টর।

মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধপানের চারা রোপণ সম্পন্ন হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। আমন ধানের চারা রোপণের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর। কৃষি বিভাগের প্রত্যাশা চলতি মৌসুমে আমন ধানের উৎপাদনের পরিমাণ ধার্যকৃত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

কৃষি বিভাগের সূত্র মোতাবেক জেলায় উপজেলা ভিত্তিক আমন ধান চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১০ হাজার ৫৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৯ হাজার ৬৮৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৬ হাজার ২৭৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৪ হাজার ৪৮৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৬৭০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২৩ হাজার ৬২০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২১ হাজার হেক্টবর, সাপাহার উপজেলায় ৯ হাজার ৮৭৫ হেক্টর, পোরশা উপজেলায় ১৫ হাজার ৪০৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৬ হাজার হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৬৯৫ হেক্টর।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।