রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যাহ্নভোজের আগেই শতরান- বাংলাদেশ

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ০৩:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে শুরু। এরপর তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক যখন ফিরছেন তখন স্বাগতিকদের সংগ্রহ ৬৩ রান। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে অবশ্য আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ১০১ রান সংগ্রহ করেছে।

এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ এবং মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৮ রান। এর আগে ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মুমিনুল হক ও তানজিদ তামিম।

এর আগে একাদশে দুই পরিবর্তন নিয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাঠে নামার আগে আন্তর্জাতিক টেস্টে তামিমের অভিষেকের তথ্য জানা গিয়েছিল। মিরপুর টেস্টের পরই সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজায় নাজমুল হোসেন শান্ত’র দল।

ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ আব্বাসের করা প্রথম বল মিস করেন জয়। সেটি তার পায়ে আঘাতের পর এলবিডব্লিউ’র আবেদনও ওঠে। কিন্তু এই দফায় বেঁচে যান জয়। দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা চালান মুমিনুল-তানজিদ মিলে। অভিষিক্ত ওপেনারের বিদায়ে ৪৪ রানের জুটি ভাঙে। তানজিদ মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং হয়নি, বোলার আব্বাস গিয়েই সহজ ক্যাচ তালুবন্দী করলেন। ৩৪ বলে ২৬ রানে থামে তামিমের অভিষেক ইনিংস।

এরপর মুমিনুল-শান্ত’র জুটিও বেশিক্ষণ টিকল না (১৯)। খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত মুহাম্মদ আব্বাস ২ এবং খুররম ১ উইকেট শিকার করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।