রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পর আইপিএলে নতুন ইতিহাস”

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ০২:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই মাঠে চার-ছক্কার ফুলঝুরি আর নতুন সব রেকর্ড। প্রতি আসরেই কোনো না কোনো নতুন নজির তৈরি হয়। কিছু ভাঙে, কিছু আবার গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হয়েছে তা আগে কোনো আসরে দেখা যায়নি। ১৪ মে  বিরাট কোহলির শত রানের সঙ্গে সঙ্গেই নতুন কীর্তি যোগ হয়েছে আইপিএলে।

এই প্রথম আইপিএলের কোনো আসরে ১০টি দলের কোনো না কোনো ব্যাটার শত রান করেছেন। এ বছর বৈভব সূর্যবংশী থেকে বিরাট কোহলি, কুইন্টন ডি’কক থেকে সঞ্জু স্যামসন সবাই তিন অঙ্ক ছুঁয়েছেন। চেন্নাইয়ের হয়ে এবার দু’টি শতরান করেছেন সঞ্জু স্যামসন। দিল্লি এবং মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছেন তিনি।

লিগ তালিকায় নবম স্থানে থাকলেও মুম্বাইয়ের হয়ে তিনজন শতরান করেছেন এবার। পাঞ্জাবের বিরুদ্ধে ডি’কক, গুজরাটের বিরুদ্ধে তিলক বার্মা এবং হায়দরাবাদের বিরুদ্ধে রায়ান রিকেলটন শতরান করেছেন। বেঙ্গালুরুর হয়ে শতরান করেছেন কোহলি। কলকাতার হয়ে একমাত্র শতরান ফিন অ্যালেনের, যা এসেছিল দিল্লির বিরুদ্ধে।

লখনৌয়ের হয়ে মিচেল মার্শ শতরান করেছিলেন বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে। পাঞ্জাবের হয়ে শতরান রয়েছে কুপার কনোলির। হায়দরাবাদের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন। রাজস্থানের বৈভব হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করেছিল। দিল্লির কেএল রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন, যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র করা সর্বোচ্চ রান। গুজরাটের হয়ে শতরান রয়েছে সাই সুদর্শনের, বেঙ্গালুরুর বিরুদ্ধে। হায়দরাবাদের অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে শতরান করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।