২৪ঘণ্টা অনলাইন: প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ পাওয়ার বিষয়ে আলোচনা করেন।
বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন গত বছর ট্রাম্প শুল্ক আরোপ করার আগে সামান্য পরিমাণে মার্কিন তেল কিনেছিল। এছাড়া তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কার্ডগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ চেয়েছেন।
সূত্র : ইন্ডিয়া টাইমস
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।